লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রী ও কন্যাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্যরা। সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে শনিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
হামলার শিকার মরইয়ম বেগম ও তার মেয়ে সাদিয়াকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, লাইশপুর দেওয়ান বাড়ীর সৌদি প্রবাসী নবী উল্লাহর স্ত্রী মরিয়ম বেগম ও তার স্কুলে পড়ুয়া (৩য় শ্রেণির ছাত্রী) মেয়ে বাড়ীতে বাস করছিলেন। হঠাৎ ওই বাড়ীতে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এড়িয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখেন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মা মরিয়মের বাম হাতের ৪টি আঙ্গুল পড়ে যায়, ডান হাতও মারাত্মক জখম হয়, তার মেয়ের মাথার পেছনের অংশে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন তারা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানসহ পুলিশের একটি বিশেষ টিম। তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে পুলিশ তা জানাতে না পারলেও ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। হামলার কারণ ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বার্তাবাজার/এসজে