মেহেরপুরের সদর থানা গোভিপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ মজনু সেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার বিকেল পাঁচটার দিকে তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি মেহেরপুর সদর থানা গোভিপুর এলাকার বুড়িপোতা ঈদগাহ পাড়ার মৃত মোজাম্মেল শেখের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে ।
বার্তা বাজার / ডি.এস