ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদের আগমন উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় বোয়ালমারী ফুটবল একাডেমীর আয়োজনে বোয়ালমারী জর্জ একাডেমীর মাঠে পৌরসভা বনাম শেখর ইউনিয়ন খেলায় অংশগ্রহণ করে।
প্রীতি ম্যাচ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ।
বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতির ফরিদপুর জেলা শাখার সভাপতি সাইদুর রহমান অরুনের সভাপতিত্বে উক্ত ম্যাচে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, জেলা ছাত্রলীগের সদস্য আশিকুর রহমান আশিক, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুর রহমান জুয়েল প্রমুখ।
ম্যাচ শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদকে বোয়ালমারী ফুটবল একাডেমীর পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনসহ অতিথিরা ক্রেষ্ট প্রদান করেন।
বার্তা বাজার / ডি.এস