রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শাহজালাল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রাতে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, স্থানীয় একটি স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী শিশূটির বাবা-মা শেরেবাংলা নগর এলাকায় একটি বাড়িতে বসবাস করেন, বাবা গার্মেন্টস কর্মী ও মা অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করে। আজ সকালে শিশুটির মা বাসায় এসে দেখে মেয়ে রুমে নেই। পরে তার ছেলে জানায় পাশের বাসার শাহজালাল তাকে হাত ধরে টেনে বাসার ছাদে নিয়ে গেছে। তখন শিশুটির মা ছেলেকে ছাদে পাঠায় মেয়েকে ডাকতে। এরপর মেয়েকে ডেকে আনলে মেয়েটি তাকে ভয়ে ভয়ে যৌন নির্যাতনের সব কথা বলে দেয়। এমনকি এর আগেও ৪/৫দিন তাকে বাসায়ই বিভিন্ন ভাবে যৌন নির্যাতন করেছে বলে শিশুটি তাদের জানায়।
পরে থানায় খবর দিলে পুলিশ ওই বাসায় গিয়ে শাহজালালকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর শিশুটির মা নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, দুপুরে এই ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত শাহজালালকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে স্বাস্থ্যপরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে।
বার্তাবাজার/এসজে