ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চর গয়েশপুর গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১৮ জন আহত হয়েছে।
শুক্রবার বিকালে লুডু খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে এলাকার নাসির গ্রুপ ও মুকুল গ্রুপের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে নাসির গ্রুপের মোহাম্মদ নাসিরউদ্দীন, সাদেক আলী আকরাম শেখ, রিজন শেখ, শরিফ শেখ, সবুর শেখ ও মহের মন্ডল আহত হয় অন্যদিকে মুকুল গ্রুপের মুকুল হোসেন, আহমেদ শেখ, সরোয়ার সেক, রাকিব শেখ, আনোয়ার শেখ, মিলন শেখ গোলাম নবী, ও রাশেদ শেখ আহত হয়।
আহতদের মধ্যে ১৩ জন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি ৫ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার পরপর সরজমিনে গিয়ে ছিলাম। সামান্য লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন।
বার্তা বাজার / ডি.এস