আবারও অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন!

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে স-সভাপতি পদে চারটি পদে প্রথম তিনজন নির্বাচিত হলেও বিপত্তি বেঁধেছে চতুর্থ পদটি নিয়ে। এই পদে তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ ৬৫ টি করে সমান ভোট পেয়েছেন। যার ফলে এই একটি পদে আবারও নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

আজ (শনিবার) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনের ফলাফল ঘোষণার সময় এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

নির্বাচনে টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাহউদ্দিন। আর সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছে একই প্যানেলের সালাম মুর্শেদী।

বাফুফের সহ-সভাপতির পদে ৮৯ ভোট পেয়েছেন ইমরুল হাসান, ৮১ ভোট পেয়েছেন কাজী নাবিল আহমেদ এমপি ও ৭৫ ভোট পেয়েছেন আতাউর রহমান ভূইয়া (মানিক)। সমান সংখ্যক ৬৫ ভোট পেয়েছেন তাবিথ আউয়াল ও মাহিউদ্দিন আহমেদ মহি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর