বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশ সৃষ্টি হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, দ্বিজাতিতত্ত্বের দেয়াল ভেঙে বীর বাঙালীরা ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশ সৃষ্টি করেছে। এ চেতনাকে সমুন্নত রেখে সকল ধর্মের মানুষের সম্মিলিত প্রয়াসে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন জননেত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে রাজধানীর কালাচাঁদপুরে প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহার আয়োজিত শুভ কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, একসময় উপমহাদেশ ছিল বৌদ্ধ ধর্মের লীলাভূম। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, পাহাড়পুর, ময়নামতি বিহারসহ এ দেশে ছোট বড় প্রায় ৫০০ বুদ্ধিস্ট স্থাপনা আছে। এগুলোর যথাযথ সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে বুদ্ধিস্ট দেশগুলোর সাথে সম্পর্ক যেমন গভীর হবে তেমনি দেশের পর্যটন শিল্পেরও উল্লম্ফন ঘটবে। অনুষ্ঠানে মুরাদ বৌদ্ধ বিহার নির্মাণে ১০ লাখ টাকার অনুদানের ঘোষণা করেন তিনি।
বার্তা বাজার / ডি.এস