বরগুনার আলোচিত রিফাত হত্যাকাণ্ডের পুর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে হাই কোর্টে আপিল করতে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর।
আজ (শনিবার) সন্ধ্যা ৭টায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালত থেকে রায়ের সার্টিফায়েড কপি হাতে পেয়েছেন মিন্নির বাবা কিশোর। সেই রায়ে বলা হয়েছে মিন্নিই রিফাত হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল।
বিষয়টি নিশ্চিত করেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম। তিনি জানান, রায়ের কপি আজ সন্ধ্যার দিকে হাতে পেয়েছি । রায়ের কপি নিয়ে মিন্নির বাবা আজ রাতেই ঢাকার উদ্দেশ্য রওনা হয়ে গেছেন। আগামীকালই উচ্চ আদালতে আপিলের জন্য আবেদন করবেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি ছয় আসামির সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
বার্তাবাজার/এসজে