গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুরে গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি কাজিপুর সীমান্ত থেকে ২৯ বোতল ভারতীয় বেঙ্গল টাইগার মদ উদ্ধার করেছে কাজিপুর বিজিবি সদস্যরা।

শনিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর দুইটার দিকে কাজিপুর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৯ বোতল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২৯ হাজার টাকা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর