নেত্রকোনায় স্থানীয় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাস্তার পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় নাজমুল (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে নিজ বাড়ির রাস্তার পাশে একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নাজমুল ছিলিমপুর মাইজপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

কেন্দুয়া থানার এসআই ফজলে এলাহী বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বার্তাবাজার/কে.কে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর