“বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ ” স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস) ।
শনিবার সকালে বরিশাল শহরের বঙ্গবন্ধু উদ্যানে ছিন্নমূল শিশুদের নিয়ে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুভ উদ্বোধন করা হয়। এসময় ছিন্নমূল শিশুদের দুপুরের খাবার বিতরণ করা হয়েছে এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
এছাড়াও করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই নিজ নিজ বাড়িতে থাকায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন অনেকে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভা, সমকাল সুহৃদ সমাবেশ, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাধঁন, জাতীয় মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ববিসাসকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য ২০১৯ সালের ৩রা অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস) যাত্রা শুরু করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিমধ্যে শিক্ষার্থীদের আস্থা অর্জন করে নিয়েছে সংগঠনটি।
বার্তা বাজার / ডি.এস