মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থান। যেখানে দেশের বুদ্ধিজীবী এবং কৃতি ব্যক্তিত্বদেরকে সমাহিত করা হয় এবং কবরগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সংরক্ষণ করা হয়। এটি ৬৫ একর জায়গা জুড়ে এবং ঢাকা শহরের সবচেয়ে বড় সমাধিস্থল যেখানে প্রায় ৩,০০০টি কবর স্থায়ী হিসাবে সংরক্ষিত রয়েছে।
সাধারণত কবরস্থানে মানুষ আসে মৃত প্রিয়জনদের আত্মার শান্তি কামনায় দোয়া করতে ও কবরটি এক নজর দেখতে। বার্তা বাজারের প্রতিবেদক আজ (শনিবার) বিকেলে সেখানে গিয়ে দেখতে পান উল্টো চিত্র। কবর জিয়ারত করতে আসা মানুষদের পাশাপাশি সেখানে ছিলো ভিন্ন রুচিবোধের এক শ্রেণীর মানুষ। যারা প্রেমিক প্রেমিকা সেজে কবরস্থানে আসে আনন্দময় সময় কাটাতে।
কিন্তু আসলে তাদের এভাবে কবরস্থানে এসে সময় কাটানো কতটা যুক্তিযুক্ত ও উচ্চ মানসিকতার বহিঃপ্রকাশ তা কেবল তারাই জানে।

কবরস্থান এলাকার বাইরের ফাঁকা মাঠেও চোখে পড়ে অনেক প্রেমিক যুগলের। সেখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা লোকের সংখ্যাও কম না। হঠাৎ করে দেখে মনে হয় এটি একটি বিনোদনকেন্দ্র। কিন্তু; দেশের শ্রেষ্ঠ সন্তানদের সমাধিস্থলের পাশে প্রেমিক যুগলদের আড্ডাবাজি ও যাচ্ছেতাইভাবে ঘুরে বেড়ানো বুদ্ধিজীবী কবরস্থানের ভাবগাম্ভীর্য ব্যহত করছে ।
বুদ্ধিজীবী কবরস্থান এখন প্রেমিক যুগলদের আড্ডাবাজির নিরাপদ স্থান!
বুদ্ধিজীবী কবরস্থান এখন প্রেমিক যুগলদের আড্ডাবাজির নিরাপদ স্থান!
Gepostet von Barta Bazar am Samstag, 3. Oktober 2020
তবে, সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে কবরস্থানে প্রেমিক প্রেমিকাদের আড্ডাবাজি বিষয়ে জানতে চাইলে তারা বার্তা বাজার প্রতিনিধির সাথে কথা বলতে রাজি হয়নি।
বার্তা বাজার / ডি.এস