বোমা হামলায় আফগান আম্পায়ার শেনওয়ারি সপরিবারে নিহত

আগফানিস্তানের জনপ্রিয় ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারি এক আত্মঘাতী বোমা হামলায় সপরিবারে নহত হয়েছেন। আজ (শনিবার) স্থানীয় সময় বিকালে দেশটির নাঙ্গারহার প্রদেশের গানখিল জেলায় একটি গাড়িবোমা বিস্ফোরণে শেনওয়ারির পরিবারের সাত সদস্যসহ ১৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গারহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি।

নাঙ্গাহার প্রাদেশিক কাউন্সিলের এক সদস্য বলেছেন, হামলায় নিহতদের মধ্যে অন্তত আটজন বেসামরিক সদস্য রয়েছেন।

উল্লেখ্য, বিসমিল্লাহ জান শেনওয়ারি ২০১৭ সালে আম্পায়ার হিসেবে অভিষেকেরপর থেকে ৬টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর