ঈশ্বরগঞ্জে শরতের কবিতা পাঠের আসর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শরতের শুভ্রতায় কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শনিবার বিকেলে প্রাকৃতির সৌন্দর্যমন্ডিত পরিবেশে কবিতা পাশের আসরটি বসে।

উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলার রাজিবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঐতিহাসিক ‘মথুর সাহার’ জীর্ণ বাড়ির প্রাঙ্গনে শরতের কবিতা পাঠের আয়োন করা হয়। এতে ঈশ্বরগঞ্জ, নান্দাইল, গৌরীপুরসহ বিভিন্ন এলাকার কবিরা অংশ নেয়।

বিকেল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে কবিতা পাঠের আসরে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কবি ও অধ্যাপক সোহরাব পাশা, রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মুদাব্বিরুল ইসলাম, রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আকন্দ, কবি আওলাদ হোসেন জসিম, আলম মাহবুব, জহিরুল ইসলাম প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর