যৌন হয়রানির অভিযোগে সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা আটক

সাতক্ষীরার কালিগঞ্জে এক তরুণীকে (১৮) যৌন হয়রানির অভিযোগে সোহেল গাজী (২০) নামের এক ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

সোহেল গাজী কালিগঞ্জ উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমাদুল ইসলামের ছেলে। অভিযুক্ত সোহেল উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানিয়েছেন, ওই তরুণীর বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে সোহেলকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। শনিবার (৩ অক্টোবর) আদালতের মাধ্যমে সোহেলকে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি দেলোয়ার হুসেন আরও বলেন, শুক্রবার গভীর রাতে সোহেল তরুণীর বাড়ি গিয়ে যৌন হয়রানিকালে এলাকাবাসী হাতেনাতে’ সোহলেকে ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে মামলা করেছেন।

কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী নুর আহমেদ রনি বলেন, এ ঘটনায় গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সোহেল গাজীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার বলেন, ছাত্রলীগের ঐতিহ্য ও সুনাম সোহেল গাজীর কর্মকাণ্ডে নষ্ট হচ্ছে

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর