মেহেরপুর কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

মেহেরপুর কারাগারে হত্যা মামলার আসামী লিয়াকত আলীর মৃত্যু হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পরপরই তার মৃত্যু হয়। লিয়াকত আলী চুয়াডাঙ্গা শহরের ইসলাম পাড়ার আকবর আলী মন্ডলের ছেলে।

মেহেরপুরের জেলার সৈয়দ হাসান জানান, লিয়াকত আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রত চিকিৎসার জন্য তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বলেন ময়না তদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জেলার সৈয়দ হাসান আরো জানান, একটি হত্যা মামলার পলাতক আসামী ছিলেন লিয়াকত আলী। কয়েক সপ্তাহ পূর্বে গাংনী থানা পুলিশ তাকে আটক করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছিল। আটকের পর আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। এরপর থেকে সে কারাগারেই ছিলেন।

লিয়াকত আলীর ২য় স্ত্রী তহুরা খাতুন জানান, চুয়ডাঙ্গার ডিঙ্গেদহ গ্রামের আলম হত্যার পলাতক আসামি ছিলেন আমার স্বামী। প্রায় এক যুগ আগে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে জানতে মেহেরপুর জেনারেল হাসপাতালের ফোনে কল দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর