আবারও বাফুফের শীর্ষ পদে সালাউদ্দিন

আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। চতুর্থবারের মত এইবার তিনি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবলের শীর্ষ এই পদে। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী।

আজ (শনিবার) দুপুর থেকে রাজধানীর হটেল সোনারগাঁওয়ে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়। এরপর সন্ধ্যা সাতটার দিকে প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়।

উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই কাউন্সিলর, প্রার্থী, সাংবাদিকদের পদচারণায় মুখরিত ছিল হোটেল সোনারগাঁও।

চার বছর পরপর অনুষ্ঠিত এই নির্বাচনের আগে শনিবার সকাল ১১টা থেকে শুরু হয় বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেখানে বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট নিয়ে আলোচনা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর