মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলার বিকল্পধারা ও বিকল্প যুবধারার আহ্বায়ক কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৩ অক্টোবর উপজেলার বাসাইল ইউনিয়নের চর পলাশপুরের দি ঢাকা সিটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে ।
সিরাজদিখান উপজেলা বিকল্পধারার মো.শাহ আলম আলমাসকে আহ্বায়ক এবং হাজী ইসহাক মাসুদ পারভেজকে সদস্য সচিব কর ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে।
একই সময় এবং একই স্থানে সিরাজদিখান উপজেলা বিকল্প যুবধারার মো.কবির হোসেনকে আহ্বায়ক এবং মহিউদ্দিন শেখ সায়েমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ।
আহ্বায়ক কমিটি গঠন ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিকল্পধারার প্রধান উপদেষ্টা এটিএম রুহুল আমিন, কেদ্রীয় যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচু, যুবধারার কেদ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, মুন্সীগঞ্জ ১ আসনের এমপি মাহী বি চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোঃ ওবায়দুল সোহাগ, বজলুর রহমান, সাইফুল ইসলাম মিন্টু, ইলিয়াস হোসেন শাওনসহ সিরাজদিখান উপজেলার বিকল্পধারার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিকল্পধারার প্রসিডিয়াম সদস্য ও মুখপাত্র মাহী বি চৌধুরী এমপি বলেন, কেদ্রীয়ভাবে সিরাজদিখান উপজেলা বিকল্পধারা ও বিকল্প যুবধারার ওই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বার্তা বাজার / ডি.এস