নওগাঁর বদলগাছীতে প্রতারণার অভিযোগে পুলিশের সহকারী উপ-পরিদর্শক ও এক নারীসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। আজ (শনিবার) তাদেরকে আদালতে পাঠায় পুলিশ।
আটকরা হলেন- ঢাকা রিজার্ভ পুলিশের এসআই গোলাম মোস্তফা (৪৬), তার ছেলে শফিউল কবির রকি (২৩), ছেলের বন্ধু সোহাগ (২১), পারভেজ (৩৬) ও জেলার বদলগাছী উপজেলার ভগবানপুর গ্রামের ওবাইদুল কবিরাজ (৫০) ও তার স্ত্রী পিয়ারা বেগম (৪৫)।
বদলগাছী থানার ওসি জোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তক্ষক বেচা-কেনা নিয়ে প্রতারণার অভিযোগে তাদের আটক করা হয়।
বার্তাবাজার/এসজে