‘বাংলাদেশ-ভারত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ’

রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি বলেছেন, বাংলাদেশ-ভারত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত দু’দেশের বন্ধুসূলভ সম্পর্ক বজায় আছে, এটি বজায় থাকবে।

আজ শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সঞ্জিব কুমার ভাটি এসব কথা বলেন।

পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক ও কলামিষ্ট রণেশ মৈত্র, প্রবীন সাংবাদিক রবিউল ইসলাম রবি, আব্দুল মতীন খান, আঁখিনূর ইসলাম, সৈকত আফরোজ আসাদ সহ আরও অনেকে।

পরে পাবনা প্রেসক্লাবকে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে ৩ টি কম্পিউটার প্রদান করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর