কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর যুবদলের নবগঠিত ৩১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩সেপ্টেম্বর) পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহ্বায়ক মো.আলমগীর হোসেন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন-জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন।
নবগঠিত পৌর যুবদলের ১ম যুগ্মআহ্বায়ক মশিউল হক উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি মুশতাক আহমেদ শাহীন, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খাঁন সুমন, ১ম যুগ্মআহ্বায়ক রাকিবুল আলম ছোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল ও পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক মো.বাছির মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত নেতৃবৃন্দের সাথে নবগঠিত পৌরযুবদলের ৩১সদস্য আহ্বায়ক কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন জেলা যুবদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মো.শাহাদাত হোসেন। এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ১৬মার্চ পাকুন্দিয়া পৌর যুবদলের ৩১সদস্য বিশিষ্ট আহ্বায়কহ কমিটি ঘোষণা করেন জেলা যুবদলের সভাপতি মো.খসরুজ্জামান (জিএস শরীফ) ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন।
শাহরিয়া/বার্তা.বাজার