বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের ভটগ্রহণ সম্পন্ন হয়েছে। ২১ পদে ৪৭ জন প্রার্থীকে ভোট দিয়েছেন ১৩৫ জন কাউন্সিলর। মোট ভোটার ছিলেন ১৩৯ জন। মট কাউন্সিলরদের মাঝে চারজন নির্বাচন কেন্দ্রে আসেননি। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।
ভোট না দিতে আসা ভোটাররা হলেন- ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার নাজমুল ইসলাম লেভী, শেখ রাসেল ক্রীড়া চক্রের মাকসুদুর রহমান, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সাফওয়ান সোবহান ও চট্টগ্রাম আবাহনীর প্রতিনিধি তরফদার মো. রুহুল আমিন।
খবরটি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।
এবার ফল পাওয়ার অপেক্ষায় প্রার্থীরা। ভোট গণনা শেষে জানা যাবে কে হচ্ছেন বাফুফের পরবর্তী সভাপতি।
উল্লেখ্য, আজ (শনিবার) দুপুরে ভোট শুরু হয়। ভোট চলেছে ৬টা পর্যন্ত। প্রার্থীরা সবাই নির্বাচন কেন্দ্রে উপস্থিত হন। তবে অন্যতম সভাপতি প্রার্থী বাদল রায় আসেননি। উপস্থিত ছিলেন বাকি দুই সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিন ও শফিকুল ইসলাম মানিক।
বার্তাবাজার/এসজে