পাবনায় ৩ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ আটক ১

পাবনায় ৩ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ শনিবার বিকেলে র‌্যাবের একটি বিশেষ আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা ঈশ্বরদী উপজেলা রুপপুর সাঁকোরমুখ মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত হলেন, মোঃ আলম মোল্লা (৩৯)। সে কুষ্টিয়া দৌলতপুর উদয়নগরের (দক্ষিণ খারিজাথাক) মৃত আহাদ আলী মোল্লা ছেলে।

জিজ্ঞাসাবাদে র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রুজু করা হচ্ছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর