সারাদেশে সম্প্রতি ঘটে যাওয়া পৃথক পৃথক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবিতে ময়ময়সিংহের ধোবাউড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সেচ্ছাসেবী সংগঠন মানবতার মিছিল মিছিল ও প্রয়াস এর যৌথ আয়োজনে শনিবার (৩রা অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকদিনে সারাদেশে অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। দেশে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ধর্ষণের মাত্রা। কিন্তু এর সমাধান হচ্ছে না। এই জাতীয় অপরাধ দমনে আমাদের সবাইকে প্রশাসনের সাথে মিলে কাজ করতে হবে। পাশাপাশি আইনের ফাঁকফোকর গলিয়ে তারা যেন আর নিস্তার না পায় তার প্রতিও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মানবতার মিছিলের উপদেষ্টা গোলাম কিবরিয়া, যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম ইকবাল, জয় প্রকাশ সাহা, দুর্জয় সাহাসহ আরও অনেকে।
বার্তাবাজার/এসজে