মহামারী করোনার কারণে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কোন মাথা ব্যাথা নেই। তারপরও সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জা পৌরসভার নির্বাচন।
আনুষ্ঠানিকভাবে কেউ ঘোষণা না দিলেও নীরব প্রচার, ক্ষমতার প্রভাব কিংবা শহরে বিলবোর্ড লাগিয়ে এবং যে যার মতো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে জানান দিচ্ছেন তাদের প্রার্থীতার ব্যাপারটি। বাড়তি সুযোগ হিসেবে এই কঠিন সময়ে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন উপহার সামগ্রী পৌচ্ছে দিচ্ছেন, পাশাপাশি দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নীরবে কেউ কেউ আবার উঠোন বৈঠক করেছেন।
অবশ্য গোপালগঞ্জ পৌরসভার সচেতন ভোটাররা এখনো মুখ না খুললে কি হবে! আপাতত কাউকে নিরাশ করছেন না তারা। বলছেন সময় ও প্রেক্ষাপটের কথা। তবে এই মুহুর্তে আসন্ন পৌর নির্বাচনে যাদের নাম আলোচনায় রয়েছে তারা হলেন বর্তমান মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জি এম সাহাবুদ্দিন আজম, বাবুল আক্তার বাবলা, এম বদরুল আলম বদর, রিজাউল সিকদার রাজু, মুসফিকুর রহমান লিটন।
বার্তা বাজার / ডি.এস