বাফুফে নির্বাচন: ভোটকেন্দ্রের বাইরে চলছে ‘সালাউদ্দিন হটাও আন্দোলন’

আজ (শনিবার) দুপুর ২টা থেকে রাজধানীর সোনারগাঁও হটেলে চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। বেশ নির্বিঘ্নেই চলছে ভোট কার্যক্রম। কিন্তু বাইরে ভিড় জমিয়েছেন কিছু ফুটবল্ভক্ত। তাদের হাতে ধরে থাকা প্ল্যাকার্ডে লেখা, ‘কাজী সালাউদ্দিন হটাও, ফুটবল বাঁচাও’।

এছাড়া তাদের হাতে থাকা আরও কিছু প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘সালাউদ্দিন হটাও ফুটবল বাঁচাও, ১৯৭ ফিফা র‍্যাঙ্কিং লজ্জাজনক, এই অবস্থা থেকে জাতি মুক্তি চায়। বুঝেশুনে রায় দিন, ফুটবলের উন্নয়নে অংশ নিন’।

তবে বাইরে যাই হোক না কেন, ভেতরে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। ভোটাররা ভোট দিচ্ছেন, প্রার্থীরা অপেক্ষমাণ। ভোটের আগে সুষ্ঠুভাবে শেষ হয় বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় গত এক বছরের আর্থিক বিবরণীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। সকাল ১১টায় শুরু হয়ে তা শেষ হয়েছে দুপুর ১টায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর