বেফাকের চেয়ারম্যান হলেন সরকার দলীয় সমর্থক মাওলানা মাহমুদুল হাসান

কওমী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। আজ (শনিবার) যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অবস্থিত কওমী শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ের অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয়ী হন।

মজলিশ ই আমেলা (নির্বাহী কমিটি) ও মজলিশ ই সূরা সদস্যরা এ নির্বাচনে অংশ নেন। নির্বাচনে সরকার সমর্থক বলে পরিচিত মাহমুদুল হাসান ৬৩ ভোট পান এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমর্থক নূর হোসেন কাসেমি ৫৫ ভোট পান।

মওলানা মাহমুদুল হাসান গুলশান আজাদ মসজিদের প্রাক্তন খতিব ছিলেন। আর নূর হোসেন কাসেমি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম সংগঠন জামায়াত-ই-উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলাম ঢাকা শাখার আহ্বায়ক।

বেফাকের সভাপতি কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের পরীক্ষা নেয়ার জন্য সরকার গঠিত সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়ার চেয়ারম্যান হবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর