জামালপুরের সরিষাবাড়ীতে পৌর মেয়র প্রার্থী জহুরুল ইসলাম মানিকের গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনে সরিষাবাড়ী পৌরসভার আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে চান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক। সেই লক্ষে শনিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে আরামনগর বাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন তিনি। এসময় তিনি এলাকার সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করেন। পৌর এলাকার সাধারণ মানুষের দূর্দশা লাঘবে জলাবদ্ধতা নিরসনে করনীয়, রাস্তাঘাটসহ সাধারণ মানুষের দুঃখ, দূর্দশার খোজ খবর জানতে চান।
আরামনগর বাজারের পথসভায় জহুরুল ইসলাম মানিক বলেন, আমার এই মেয়র প্রার্থী হওয়ার কারণ পৌরবাসী। এটা পৌরসভার প্রতিটি নাগারিকের প্রাণের দাবি। শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে সঠিক নেতৃত্ব সৃষ্টির কোন বিকল্প নাই। আমি নেতা নই, সেবক হিসেবে পৌরবাসীর সাথে থাকতে চাই। মানুষ পরিবর্তন ও শান্তি চায়। জনগণের প্রতিনিধি নির্বাচনে যোগ্য ব্যক্তি নির্বাচিত না হলে উন্নয়ন হয় না। তাই আমি দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কামনা করি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা আর শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে সরিষাবাড়ী পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলব।
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস