সম্প্রতি দিনাজপুরর খানসামায় স্কুল ছাত্রী লতা রানী রায়কে (১৬) ধর্ষণ করে হত্যা ও সারাদেশে নারী ও শিশু ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ধর্ষকদের ফাঁসির দাবিতে মাবনবন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
আজ শনিবার বেলা ১২ টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসুচি পালন করেন দিনাজপুরের সাধারণ শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে ধর্ষকদের বিরুদ্ধে বিভিন্ন স্লােগান দিতে থাকে মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘‘সােনার বাংলায় মা বােনদের সুরক্ষিত রাখতে ধর্ষণ ঘটনার অপরাধীদের ফাঁসিতে ঝুলিয়ে মারার আইন করতে হবে। যাতে করে কোন ধর্ষক তার কামুক চোখে কোন নারী ও শিশুর দিকে তাকাতে না পারে। বিচার ব্যবস্থা শক্ত অবস্থানে থাকলে যেকোন অন্যায় অবিচার, অপরাধ করতে অনেকেই ভয় পাবে।’’
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ‘‘সম্প্রতি সময় দেশে ধর্ষণের সংখ্যা বৃদ্ধির কারণ হচ্ছে সঠিক বিচার না পাওয়া! আমরা একটা বিচারহীন রাষ্ট্রে পরিণত হচ্ছি! দেশে আইনের শাসন না থাকায় প্রতিদিন শত শত নারী ধর্ষণ হচ্ছে। মিডিয়ার মাধ্যম স্বল্প পরিসরে ধর্ষণের সংবাদ প্রচার হলেও বেশিরভাগ ধর্ষণের ঘটনা প্রকাশ পায় না । ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু ও বয়স্ক মহিহিলারও! দেশের সুরক্ষিত অঞ্চল সেনানিবাস এলাকাতেও এই ধর্ষণের ঘটনা হওয়ার পরও বিচার হয় না।
আজ নারীরা নিরাপদ নয়, রাস্তায় বের হলেই কোনন না কােন ভাবে ধর্ষণ হচ্ছে। একজন নারীকে গণধর্ষণের মত ঘটনার শিকারও হতে হচ্ছে! এখন প্রতিদিন টেলিভিশন আর পত্রিকার পাতার প্রধান শিরােনাম হচ্ছে ধর্ষণের সংবাদ । একজন ধর্ষিতা নারী সমাজে আর মুখ দেখাতে পারে না।’’
এ সময় বক্তারা সম্প্রতি দিনাজপুরের খানসামা উপজেলায় স্কুলছাত্রী লতা রানীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের দাবি জানান।
বার্তা বাজার / ডি.এস