ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ১২ নাইজেরিয়ান নাগরিককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছন আদালত। আজ (শনিবার) ঢাকা মেট্রোলপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া এই আদেশ দেন।
এর আগে গত ২১ জুলাই রাজধানির পল্লবী এলাকা থেকে তাদেরকে আটক করে সিআইডি পুলিশ। পরদিন তাদেরকে আদালতে হাজির করলে আদালতের নির্দেশমত তাদেরকে কারাগারে পাঠানো হয়। এরপর সিআইডির পক্ষ থেকে রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হল- ক্লেটাস আছুনা, ওইউকুলভ টিমটি, একিন উইসডোম, ইভুন্ডে গ্যাব্রিল ওবিনা, স্যালেস্টাইন প্যাট্রিক, মর্দি ন্যামডি, ওরদু চুকওরদু সাম্মি, ডুবুওকন সোমায়ইনা, জেয়েরেম প্রেসিয়াস একমি, ওক উইসডম নন্দিকা কেনেন্ট ও চিগোজি।
জানা যায়, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা ফেসবুকে বন্ধুত্বের নামে অনেক লোকের কাছ থেকে দামি উপহারের লোভ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। তারা নিজেদের আমেরিকান অথবা ব্রিটেনের নাগরিক পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক তৈরি করেন। বিদেশ থেকে দামি উপহারের লোভ দেখানোর কৌশল ব্যবহার করেন তারা।
পরে প্রতারণার শিকার এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির কাছ থেকে তারা তিন লাখ ৭৩ হাজার টাকা হাতিয়ে নেন।
বার্তাবাজার/এসজে