নীলফামারীতে বজ্রপাত মোকাবেলায় তালবীজ বপন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত মোকাবেলায় তালবীজ বপন কর্মসূচী শুরু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচি আওতায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নে ওই তালবীজ রোপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের তিস্তা ক্যানেলের পাড়ে তাল বীজ বপন করে ওই কর্মসূচির শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো: নাসিম আহমেদ। এ সময় সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবু হাসনাত সরকার, বাঙ্গালীপুর ইউনিয়ন চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী, সচিব মো: আহসান হাবিব, ইউপি সদস্য মো: জুলফিকার আলী, মো: লুৎফর রহমান খান, মো: আনিসুর রহমান, খয়রাত আলী, রেজাউল হক মন্ডল রেজু, মো: রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য রাশেদা বেগম, মোছা. জীবন নেসা ও শাহানাজ বেগম প্রমূখ। তাল বীজরোপনে চৌমুহনী বাজারস্থ স্বেচ্ছাসেবী সংগঠন সেফটি জোনের সভাপতি মো: নাহিদ হাসানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা সার্বিক সহযোগিতা দেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর