স্কুলছাত্রকে গলা কেটে হত্যা, মূলহোতা কবির গ্রেফতার

নরসিংদীর দুর্ধর্ষ খুনি ও ডাকাত কবির মিয়া ট্রাক ড্রাইভার সেজে গাজীপুরে ছদ্মনামে আত্মগোপনে ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করেছে সিআইডি। বেলাবোতে স্কুলছাত্র সোহরাব হোসেন মুসাকে গলা কেটে হত্যা করার মূলহোতা ছিলেন তিনি।

সিআইডি জানায়, একাধিক মামলার আসামি দুর্ধর্ষ খুনি কবির মিয়া একাধিক খুন করে ৩ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। শ্যামল ছদ্মনামে গাজীপুরে ট্রাকচালক সেজে আত্মগোপনে ছিলেন। ২০১৭ সালে নরসিংদীর বেলাবো ইউনিয়ন পরিষদ সদস্য রিনা বেগমের বড় ছেলে ফরিদের সঙ্গে বিরোধ হয় আসামিদের। দেয়া হয়েছিল হত্যার হুমকি। জীবনরক্ষায় ফরিদ কক্সবাজার চলে গেলে তার ছোট ভাই মুসাকে টার্গেট করে খুনিরা।

১০ম শ্রেণির ছাত্র সোহরাব হোসেন মুসাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর