শরণখোলায় ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

সারাদেশে একের পর এক ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছে শরণখোলা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানুষ মানুষের জন্য সংগঠনের আয়োজনে শনিবার সকাল ১০ টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার দাবী জানিয়ে বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিন মহানগর ছাত্রলীগের উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, মানুষ মানুষের জন্য সংগঠনের
আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, সদস্য ইমন হোসেন, রাখি রাণী হালদার, শফিকুল ইসলাম,জান্নাতুল বুশরা, রুবিনা ইসলাম, ওবায়দুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, মামলার দীর্ঘসূত্রিতা, তদন্তে ধীরগতি এবং স্বাক্ষীর অভাবসহ বিভিন্ন কারনে ধর্ষকদের বিচার দীর্ঘায়ীত হয়। ফলে আদালত আসামীর জামিন দিতে বাধ্য হয়। একারনে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে। এ অবস্থায় দ্রুত কার্যকর ব্যাবস্থা গ্রহন না করলে সমাজে ধর্ষণ মারাত্মক রূপ ধারন করতে পারে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর