কারোনা ভাইরাস থেকে রক্ষা পেতে যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলো মাসের পর মাস বন্ধ, কারোনা কালীন সময়ে শিক্ষার্থীরা যখন ঘরে বসে অলস সময় পার করছে, ঠিক তখনি অনলাইনে স্কুল কলেজের মাধ্যমে ক্লাস নিয় কারোনা কালীন সময়ে শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ায় বেশ সাড়া জাগিয়েছে নীলফামারীর অনলাইন ক্লাসের প্লাটফর্মগুলো।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নীলফামারীর সকল উপজেলায় একটি করে অনলাইন ক্লাস নেওয়ার প্লাটফর্ম চালু হয়েছে। এই প্লাটফর্মের মাধ্যমে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষকেরা অনলাইনে ফেইসবুক পেজে বিভিন্ন বিষয়ের ক্লাসের ভিডিও আপলোড হচ্ছে কিংবা কোনো শিক্ষক সরাসরি ফেইসবুকে লাইভ করে শিক্ষার্থীদের রুটিন অনুযায়ী পড়াশোনা ধরে রেখেছে।
অনলাইনে ক্লাস করার বিষয়ে ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আক্তার বলেন, আমি প্রতিদিন স্যারদের ভিডিওগুলোর মাধ্যমে ক্লাস করছি। যেদিন ফোনে ডাটা থাকতো না তারপরের দিন আমি আগের দিনের ভিডিওগুলো দেখে রুটিন অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাচ্ছি।
নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী সজিব ইসলাম বলেন, অনলাইনের মাধ্যমে নিয়মিত ক্লাস করছি কিন্তু ফোনের এমবি কিনতে অনেক সমস্যার সম্মুখিন হচ্ছি।
কারণ এখন এমবির দাম অনেক বেশি। নীলফামারী সদর উপজেলা শিক্ষা অফিসার আহমদ আহসান হাবীব বলেন, প্রতিদিন আমরা অনলাইনের মাধ্যমে যেন ক্লাস হয় সে বিষয়ে মনিটরিং করছি এবং প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নেওয়া হচ্ছে।
জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, পুরো জেলায় অনলাইনে যেন ক্লাস হয় সে বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। অনলাইনে ক্লাসে আমরা সাড়াও পাচ্ছি।
তবে একটি বিষয় থেকে যায় অনলাইনে ক্লাসে সকল শিক্ষার্থী উপকৃত হচ্ছে কি না? অনেক সময় দেখা যায় কোনো শিক্ষাথীর ফোন নেই, আবার যে শিক্ষার্থীর ফোন আছে তার আবার ডাটা কিনার টাকা নেই। তবে অনলাইনে ক্লাস যে পুরোটা বৃথা যাচ্ছে সেটা বলা কখনই যাবে না অনলাইনে ক্লাসের ফলে শিক্ষার্থীরা আজকে না হোক যেদিন ডাটা কিনবে সেদিন ক্লাসগুলো দেখবে।
কেএস/বার্তাবাজার