করোনায় আক্রান্ত হলেন কক্সবাজারের নতুন এসপি

কক্সবাজারে যোগদানের দশ দিন পর নতুন পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে।

গতকাল শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি। আজ শনিবার(৩ অক্টোবর) সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ও করোনা পরীক্ষা টিমের সদস্য ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল অন্যদের সঙ্গে পুলিশ সুপার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তবে তার শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না।

পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, তিনি সুস্থ থাকা অবস্থায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রিপোর্ট যেহেতু পজিটিভ এসেছে এখন হোম আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন চলছে। আল্লাহর রহমতে শারীরিকভাবে সুস্থ ও ফিট রয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর