ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ১ লাখ

আমেরিকা এবং ব্রাজিলের পর বিশ্বের ৩য় দেশ হিসেবে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১ লাখ।

আজ শনিবার (৩ অক্টোবর) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৪৭৬ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৫ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৬৯ জনের। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৮৪২ জনে।

অর্থাৎ বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ১ লাখের বেশি মৃত্যু হল দেশটিতে।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৭৭ হাজার জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪ লাখ ২৭ হাজার ৭০৭ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর