‘বিএনপির টিকে থাকা নিয়ে অনেকে শঙ্কিত’

বিএনপির কিভাবে টিকে থাকবে তা নিয়ে অনেকের সংশয় আছে। শনিবার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিতে বিএনপির দশ কর্মীর যোগদান অনুষ্ঠানে এমনটা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

এসময় তিনি বলেন, বিএনপির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আছে। তারা রাজনীতির মাঠে কিভাবে টিকে থাকবে তা নিয়ে সংশয় আছে অনেকের।

অভিযোগ করে কাদের বলেন, বর্তমানে বাজার নিয়ন্ত্রণে নেই। কৃষক ঠীকমতো দর পাচ্ছে না আবার ক্রেতাও কিনতে পারছে না। পেঁয়াজের দর নিয়ন্ত্রণে আরো জোরালো ভূমিকা দরকার ছিলো। চামড়া শিল্পকেও রক্ষা করতে পারছে না সরকার।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর