আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাফুফে নির্বাচন। ২টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। বার্ষিক সাধারণ সভায় অনুমোদন দেয়া হয়েছে গেলো ১ বছরের আর্থিক হিসেবের। যেখানে প্রায় সব কাউন্সিলর উপস্থিত ছিলেন।
সকাল থেকে রাজধানীর হোটেল সোনারগাঁও আসতে শুরু করে কাউন্সিলররা। তবে প্রার্থীদের সাথে কাউন্সিলরের সাধারণ মানুষের উপস্থিত বেশি দেখা যায়।
সময় বাড়ার সাথে সাথে উপস্থিত হন প্রার্থীরাও। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ, শেখ মোহাম্মদ আসলাম, মহিউদ্দিনের নেতৃত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হন সমন্বয় পরিষদের প্রার্থীরা।
কেএস/বার্তাবাজার