বাফুফে নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়ছেন যারা

অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। যেখানে ২১ পদের বিপরীতে প্রার্থী লড়াই করছেন ৪৭ জন। এর মধ্যে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদে ২১ এবং শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদে ১৯ জন। এর বাইরে ৭ জন স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়িয়েছেন।

স্বতন্ত্রভাবে দাঁড়ানো ৭ জনের মধ্যে দুইজনই রয়েছেন শীর্ষ পদে। কাজী মো. সালাউদ্দিনকে টেক্কা দিতে সভাপতি পদে লড়াই করছেন সহসভাপতি হিসেবে দীর্ঘ ১২ বছর বাফুফেতে থাকা বাদল রায় এবং সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক।

আগের নির্বাচনে কোনো প্যানেলে ছিলেন না তাবিথ আউয়াল। সহসভাপতি পদ স্বতন্ত্রভাবে নির্বাচন করেই শেষ হাসি হেসেছেন তিনি। এবারও তিনি একই পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। ৪ সহসভাপতি প্রার্থীর বিপরীতে লড়ছেন দ্বিগুন প্রার্থী। এর মধ্যে ৪ জন সম্মিলিত পরিষদের, ৩ জন সমন্বয় পরিষদের এবং তাবিথ স্বতন্ত্রভাবে। বাকি ৪ জন নির্বাচন করছেন স্বতন্ত্রভাবে। তারা হলেন- হাজী মো. রফিক, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন, রায়হান কবির নোমান ও সাইফুর রহমান মনি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর