ইবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার ৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেধাবী ছাত্রী উলফাত আরা তিন্নির (২৭) রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (শুক্রবার) বিকেলে কুষ্টিয়া হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে তিন্নির মরদেহ গ্রামের বাড়ি যুগীপাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) মধ্যরাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন– লাবিদ হোসেন, নজরুল, তন্ময় ও আমিরুল। আটককৃত প্রত্যেকের বাড়ি শেখপাড়া গ্রামে। বাকি আসামীদের গ্রেপ্তার করার জন্য অভিযান চালাচ্ছে বলে পুলিশ।

তিন্নির মা হালিমা বেগম বলেন, আমার মেয়েকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে, আমি এ ঘটনার দ্রুত বিচার চাই। আমার মেয়ে খুবই মেধাবী ছিলো। সে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছিলো। তারা আমার মেজো মেয়ে মুন্নিকে মারতে এসে, ছোট মেয়ে তিন্নিকে হত্যা করেছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, শুক্রবার রাতে এ ঘটনার পরপরই টহল পুলিশ তিন্নির বাড়িতে যায় এবং তাকে উদ্ধার করে পাশ্ববর্তী কুষ্টিয়া মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে
নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্বজন বাদী হয়ে অভিযুক্ত ৮ জনকে আসামি করে শৈলকুপা থানায় একটি মামলা করেছে। পুলিশ গতরাতে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর