করোনা আক্রান্ত লিভারপুল তারকা সাদিও মানে

করোনা যেন পিছু ছাড়ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের। যার বড় আঘাতটা লেগেছে চ্যাম্পিয়ন লিভারপুল শিবিরে। মরণঘাতী এ ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন লিভারপুলের তারকা স্ট্রাইকার সাদিও মানে। এর আগে আক্রান্ত হয়েছেন থিয়াগো আলকানতারার। গতকাল (শুক্রবার) করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করে লিভারপুল।

লিভারপুল তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘সাদিও মানে কোভিড-১৯ পজিটিভ। স্বাস্থ্যবিধি মেনে সেলফ আইসোলেশনে রয়েছেন এই স্ট্রাইকার ।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর