বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করে মঞ্চ নাটক তৈরির প্রতিবাদে প্রতিবাদে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করছে জাতীয়তাবাদী যুবদল। এ মানববন্ধনে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে যোগ দিচ্ছেন।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এই মানববন্ধন শুরু হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরুসহ দলীয় নেতারা।
বার্তাবাজার/কে.জে.পি