করোনার ২য় ঢেউ : মাদ্রিদের ৩০ লাখ লোক ফের লকডাউনে

বিশ্বজুড়ে শুরু হয়েছে মরণঘাতী করোনার দ্বিতীয় ঢেউ। যার ফলে আবারও মাদ্রিদে লকডাউন জারি করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার। এর ফলে অন্তত ৩০ লাখ মানুষ অতিজরুরি প্রয়োজন ছাড়া রাজধানীর বাইরে যেতে পারবেন না। এর চারপাশের আরও নয়টি শহরেও থাকবে এই নিষেধাজ্ঞা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ সপ্তাহের শুরু থেকেই মাদ্রিদে কার্যকর হচ্ছে আংশিক লকডাউন।
আর এ লকডাউনের কারণে নতুন নিয়মে চলবে সেখানকার বার ও রেস্টুরেন্টগুলো। রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এগুলো। যেকোনও জায়গায় একসঙ্গে জড়ো হতে পারবেন সর্বোচ্চ ছয়জন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর