বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ২ কোটি ৬০ লাখ

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ২৮ হাজার ৮১৮ জন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৩৩ হাজার ২২৬ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৫৮ লাখ ৯২ হাজার ১৩২ জন।

শনিবার (৩ অক্টোবর) করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্যা জানিযেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ১৩ হাজার ৫২৪ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭৫ লাখ ৪৯ হাজার ৩২৩ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর