দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আগের ম্যাচেই মাঠে ফিরেন নেইমার। স্টেডে ডি রেইমসের বিপক্ষে মাঠে নামলেও পাননি কোন গোলের দেখা। অবশেষে এঙ্গার্সকে সামনে পেয়ে মৌসুমে প্রথবারেরমত গোলের খাতায় নিজের নাম লেখালেন নেইমার। তাও, জোড়া গোল করে ম্যাচটাকে স্মরণীয় করে রাখলেন ব্রাজিলিয়ান এই তারকা।
নেইমারের জোড়া গোলে পিএসজির কাছে পাত্তাই পায়নি এঙ্গার্স। ৬-১ গোলের বড় ব্যাবধানে এঙ্গার্সকে হারায় নেইমারের দল। নেইমার ছাড়াও ১টি করে গোল করেন আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি, হুলিয়ান ড্রাক্সলার, ইদ্রিসা গুয়ে এবং কিলিয়ান এমবাপে। এঙ্গার্সের হয়ে একমাত্র গোল করেছেন ইসমায়েল ট্রাওরে।
কেএস/বার্তাবাজার