৮ দিন পর মিলল নিখোঁজ সেই ২ শিক্ষার্থীর গলিত মরদেহ

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকায় ভ্রমণের সময় নৌকাডুবিতে নিখোঁজের ৮ দিন পর উদ্ধার করা হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্কুল ছাত্রের গলিত মরদেহ।

নিহতরা হলেন, বেসকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা (২২) ও স্কুলছাত্র রিমনের (১৪) মরদেহ।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৮ টায় রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলেই সকালে মরদেহ দুটি ভেঁসে উঠে। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এ নিয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবার উপজেলার সোনাইকান্দি পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে ১৩ জনের মধ্যে দুজন শিক্ষার্থী নিখোঁজ হন।

এই ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছে রাজশাহী নৌ-পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর