আজকের রাশিফল

মেষ: শেয়ার বাজারে অতিরিক্ত আশা করার জন্য আজ বিপদ বাড়তে পারে। আজ সংসারে মাত্রাছাড়া ব্যয় হবার সম্ভাবনা আছে। কোমরের যন্ত্রণা বাড়তে পারে।

বৃষ: আজ সকাল থেকে কাজের ক্ষেত্রে কোন বাধা পড়ার জন্য মনে বিরক্ত ভাব। বেশি উদারতা কারোর প্রতি না দেখানোই ভাল।

মিথুন: আজ ব্যবসায় অতিরিক্ত কষ্ট বাড়বে কিন্তু লাভ কম হবে। আজ নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন, যা পরিবারের উন্নতিসাধন করবে।

কর্কট: অতিরিক্ত কাজের চাপের ফলে কাজের উপর কোন প্রকার অনীহা আসতে পারে। আজ আপনার সহজ ভাব আপনাকে বিপদে ফেলতে পারে।

সিংহ: আজ সন্তানের উপর কোন কারণে ক্ষোভ বাড়তে পারে। আজ একা কোথাও ভ্রমণে যাওয়ার ইচ্ছে হতে পারে। সংসারে প্রচুর দায়িত্ব বৃদ্ধি হতে পারে।

কন্যা: প্রিয়জনের চিকিৎসা বিভ্রাটে কাজকর্মে বাধা আসতে পারে। লটারি কাটার জন্য দিনটি শুভ। অতিরিক্ত খরচের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে।

তুলা: অপ্রিয় সত্যি কথা বলে বন্ধুর সঙ্গে অশান্তি বাধতে পারে। দুপুরের পরে মাথায় কোনোরূপ আঘাত লাগতে পারে।

বৃশ্চিক: অতিরিক্ত খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে। উচ্চাকাঙ্ক্ষী কোন মেয়ের ফাঁদে পড়তে পারেন। গৃহে সুখ-শান্তি বজায় থাকবে।

ধনু: আজ সকাল থেকে একটু সাবধানে চলাফেরা করা দরকার। বিদেশে থাকা কেউ ঘরে ফিরে আসতে পারে।

মকর: আজ পড়ে থাকা কোন কাজ করে ফেলুন, দিনটি আপনার জন্য খুব ভাল। পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে।

কুম্ভ: আজ বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা নষ্ট হতে পারে।

মীন: মানসিক যন্ত্রণা বাড়তে পারে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর