করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প আপাতত বাড়িতেই রয়েছেন।
মৃদু জ্বর থাকায় স্থানীয় সময় গতকাল শুক্রবার (২ অক্টোবর) বিকেলে তাকে ওয়াশিংটনের সামরিক হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
হাসপাতালে যাওয়ার আগে এক ভিডিওতে তাকে সমর্থন দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমাকে অভুতপূর্ব সমর্থন দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি। আমি মনে করি আমি খুব ভালো আছি। ফার্স্ট লেডিও যথেষ্ট ভালো আছেন।’
হোয়াইট হাউজ জানিয়েছে, মৃদু জ্বর থাকায় আগামী কয়েকদিনের তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি।
বার্তাবাজার/কে.জে.পি