নানকের করোনা শনাক্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক। বুধ ও বৃহস্পতিবার দুই দফা করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।

তিনি জানান, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য বুধবার স্যারের করোনা টেস্ট করা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। পরে বৃহস্পতিবার আবারও টেস্ট করা হয়। আজ (শুক্রবার) রেজাল্ট পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, স্যার শারীরিকভাবে সুস্থ আছেন। তার অন্যকোনো উপসর্গ নেই। তিনি এখন হোম আইসোলেশনে আছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর