ফেসবুক পোষ্টের জেরে ভোলায় যুবককে শিকল দিয়ে বেঁধে নির্যাতন (ভিডিওসহ)

পূর্ব শত্রুতার জেরে ফেসবুকে এক মেয়ের ছবি পোষ্ট করায় আজগর নামে এক যুবকের পায়ে শিকল বেঁধে মধ্যযুগীয় কায়দায় দফায় দফায় নির্যাতনের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে ভোলার শিবপুরের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবক ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সাইদ মেম্বারের ছেলে সোহেল ও তার সহযোগীরা এই হামলা করেছে বলে জানা গেছে।

এছাড়াও ভুক্তভোগী আজগরের পরিবারকে বাড়ী থেকে উৎখাত করতে কয়েক দফা হামলাও চালানোহয়েছে। বর্তমানে আজগরের পরিবার এলাকা ছেড়ে অন্য বাড়িতে আশ্রয় নিয়েছে।

এঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সচেতন নাগরিক ও এলাকাবাসী।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর